Funny
Games 2007
Directed
by - Michael HanekeCountry - United State, France, United Kingdom, Germany, Italy
Imdb rating – 6.5/10
Language – English
যারা ভালো সিনেমার খোঁজ রাখেন তাদের কাছে অস্ট্রিয়ান
পরিচালক Michael haneke একটি পরিচিত
নাম। হ্যানেকের দুটো সিনেমা খুবই পরিচিত। ২০০৯ সালের ‘The White
Ribbon” এবং ২০১২ সালের Amor।পরিচিত হবার
অন্যতম কারন এই দুটো সিনেমার ঝুলিতেই প্রচুর নমিনেশান ও কান ফিল্ম ফেস্টিভালের Palme d'Or সহ অন্যান্য পুরস্কার আছে। হ্যানেক কম সিনেমা
বানান, দু তিন বছর ছাড়া ছাড়া । তার সিনেমা জুড়ে ছড়িয়ে থাকে সামাজিক ইস্যু।
তবে হ্যানেক কে বুঝতে হলে একটু পিছিয়ে তার
তৈরি সাইকোলজিক্যাল থ্রিলার Funny Games দেখতেই হবে , হানেক
১৯৯৭ সালে funny Games নামে একটি অস্ট্রিয়ান ভাষায় একটি
সিনেমা বানান, প্রায় দশ বছর একই নামে ইংরেজিতে ওই সেম ছবিই রিমেক বানান। এটা আগের
ফ্যানি গেমস সিনেমা ফ্রেম বাই ফ্রেম
রিমেক। Imdb তে ফ্যানি গেমসের রেটিং বেশ কম দশে মাত্র
সাড়ে ছয়। রেটিং যে সব সময় ঠিক ঠাক হয় না ফ্যানি গেমস তার অন্যতম প্রমান । সিরিয়াল
কিলিং সিনেমার যারা ভক্ত তারাও এই সিনেমাটি দেখতে পারেন কিন্তু এখানে পিওর সিরিয়াল
কিলিং সিনেমার যে অন্যতম মজাগুলো যেমন ‘ডিটেকটিভ’ ,‘খুনি কে? ’ এগুলো পাবেন না । কিন্তু খুন পাবেন । আর পাবেন নৃশংস কিছু মজা। নৃশংস
কিছু খেলা। যে খেলা হ্যানেক দর্শকের সাথেও খেলেছেন।
Wrong Turn টাইপ
সিনেমাতো আপনি অবশ্যই দেখেছেন । এই ধরনের সিনেমাগুলোকে হরর ফিল্ম গুলোকে ক্যাটাগরি
তে ফেলা হয়। বেশ নৃশংসতা থকে এগুলোয়, অনেকটা ওই টাইপ নৃশংসতা পাবেন ফ্যানি গেমস
সিনেমায় কিন্তু এই সিনেমাটি অ্যান্টি হরর সিনেমা । কারনটা হল আপনার আগের দেখা হরর
ফিল্ম গুলোকে ফ্যানি গেমস চ্যালেঞ্জ করবে এবং দর্শকের আসনে আপনাকে বসিয়ে রেখে
আপনার দেখাকে প্রশ্ন করবে । এবং আপনাকে অস্তিত্বের সংকটে ফেলবে । সিনেমার গল্পটা
একটু বলে নেওয়া যাক ।
সিনেমাটি
গড়ে উঠেছে একদম সাদামাটা পরিবেশে, সিনেমা বেশির ভাগটাই ছোট্ট বাড়ির মধ্যে, যাতে আপনি সেই পরিবেশের মধ্যে নিজেকে রিলেট করতে পারেন। জর্জ , অ্যানা ও
তাদের ছেলে জর্জি ছুটি কাটাতে একটি নির্জন লেক সংলগ্ন এলাকার বাড়িতে এসে ওঠে, আমরা
যেমন পুজোর ছুটিতে বেড়াতে যাই আরকি! একদম মেজাজ ফুরফুরে নিয়ে। এই নির্জন লেক
সংলগ্ন বাড়িতে এসে ওরা পিটার ও পল নামে দুজন আপাত বিনয়ী ,ভদ্র ও স্মার্ট খুনির পাল্লায় পরে, যাদের হবি হল খুন করা। পল প্রথমে
ডিম চাইবার আছিলায় ওদের বাড়িতে এসে অ্যানার ফোনটা জলে ডুবিয়ে দেয় তারপর জর্জের পা
ভেঙ্গে দেয় এবং পুরো পরিবার কে বন্দী করে, এরপর নিশ্চিন্তে
সোফায় বসে শুরু করে খেলা - পিটারের কথায় ফ্যামিলি গেম “You Bet that You Will be
Alive tomorrow at 9 am and we bet that you will be dead” এখানে দুই খুনি পল ও পিটার একদম
ইউনিক ক্যারেক্টার, পিটার অসাধারন রস বোধ সম্পন্ন একজন
অমানুষ। পিটারের
সুন্দর মুখের মুচকি হাসি , তার হেসে তাকানো ও দুর্দান্ত রস বোধ সম্পন্ন টুকরো
টুকরো স্যাটায়ার আপনার মনে ভয় ধরিয়ে দেবে। আপনাকে ডিস্টার্ব করবে। আসলে এই ডিস্টার্ব করাটাই হ্যনেকের
মূল ঊদ্দেশ্য। একফোটা রক্ত না দেখিয়েও শুধু মাত্র কথা বলে কিভাবে ভায়োলেন্স
ক্রিয়েট করে মানুষের চেতনায় আঘাত করা যায় তা হ্যানেক ফানি গেমস সিনেমায় দেখিয়েছেন।
সিনেমাটির একজায়গায় আছে পল ও পিটারের ব্যাক টু ব্যাক অত্যাচারের পর, অ্যানা একটা
ছোট্ট সুযোগ পেয়ে পলকে গুলি করতে সফল হচ্ছে কিন্তু তারপরেই আমরা দর্শকরা অবাক হয়ে দেখি পিটার একটা টিভির রিমোট দিয়ে অ্যানার গুলি
করাটাকে ব্যাকে নিয়ে গিয়ে যাচ্ছে যেমন ভাবে আমরা কোন সিনেমার আগের দৃশ্যকে ব্যাকে
নিয়ে যাই এবং পলকে গুলি করার আগেই অ্যানার হাত থেকে বন্দুক কেড়ে নিচ্ছে । এবং অ্যনার
এই গুলি করার চেষ্টার অপরাধে জর্জ কে কুকুরের মত গুলি করে দিচ্ছে। যেন পরিচালক চাইছেন না এই পরিবারটি
কোনভাবে পিটার ও পলের হাত থেকে বেঁচে যায়, কারন বেঁচে গেলেই তো সিনেমার দর্শক কে
নিয়ে নিষ্ঠুর খেলাটা খেলা যাবে না।
ভারতবর্ষের
মত দেশে যেখানে পরস্পর বিরোধিতা চরম, যেখানে আমাদের সিনেমায় শিল্পের খাতিরেও দুজন
নর নারীর ভালোবাসার চরম মুহূর্ত দেখানো যায় না, তাকে সেন্সার করতে হয়। অথচ আতিপাতি
সিনেমাতেও রেপ করা দেখানো যায়, ছেলের সামনে বাবাকে খুন করা দেখানো যায়। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি সত্যি সত্যি কোনটা
বেশি অশ্লীল ? দুজন মানুষের ভালোবাসার চরম মুহূর্ত কি সত্যিই অশ্লীল ? না খুন করাটা দেখানো বেশি অশ্লীল?
কোনটা বেশি অশ্লীল সেটা আপনাকে বুঝিয়ে দেবে ‘Funny Games’


No comments:
Post a Comment